নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাটে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের তিনজনের মধ্যে বাবা চাঁন মিয়াকে (৪০) জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি সাঁতরিয়ে নদীর পূর্ব পাড় বন্দর এলাকার তীরে ওঠেন। তাকে নারায়ণগঞ্জের তিনশ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এখনও নিখোঁজ রয়েছেন চাঁন মিয়ার স্ত্রী সেতু বেগম (২৫) ও চার বছরের ছেলে সাব্বির। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ-এর অভিযান চলছে।
জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাট এলাকাতে ১০-১২ জন যাত্রী নিয়ে নৌকা পারাপারের সময়ে বালুবাহী একটি বাল্কহেড ধাক্কা দেয়। এতে নৌকাটি তলিয়ে যায়।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের ইনচার্জ এসআই আবু তাহের জানান, দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।
আরও পড়ুন:
/এআর/








