চরমোনাই পীরের সঙ্গে ঐক্য গড়তে চাইলেন এরশাদ

বরগুনা প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৬, ২১:১৬আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ২৩:০৫

চরমোনাই পীরের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান  হুসাইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার বরগুনায় টাউন হল মাঠে দলীয় দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে চরমোনাই পীর সাহেবকে উদ্দেশ করে তিনি বলেন,‘আপনি দাওয়াত দিন আমরা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবো।’

জেলায় জাতীয় পার্টির সম্মেলনে বক্তব্য রাখছেন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ আরও বলেন, ‘আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেবো। এমনভাবেই ভোট চুরি করছে এই সরকার। এ কারণে জনগণ এই সরকারকে আর চায় না। আওয়ামী লীগ ও বিএনপি কাউকেই জনগণ চায় না। সুষ্ঠু ভোট হলে দেশের মানুষ জাতীয় পার্টিকে ভোট দিয়ে বিজয়ী করবে।’

সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহম্মদ এরশাদ আরও বলেন, প্রতিহিংসার রাজনীতি দেশকে পিছিয়ে দিয়েছে। মানুষের দুঃখ, দুর্দশা দেখার কেউ নেই এখন।

এ সময় তিনি বরগুনাসহ দেশে তার শাসন আমলের উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, বরগুনাকে আমিই জেলা হিসেবে ঘোষণা করি। এখানকার মানুষ সাহসী। তারা ঝড়, জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করে বাঁচে। তাই বরগুনার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছি। দেশের মানুষের জন্য কাজ করেছি। তাই আমাকে ও জাতীয় পার্টিকে মানুষ ভালোবাসে।

তিনি বলেন, আমার পরে আমার ছোট ভাই জিএম কাদের পার্টির দায়িত্ব পালন করবেন। আমি যে কয়দিন আছি রুহুল আমিন হাওলাদার আমার সঙ্গে থাকবে।

আরও পড়ুন:   বিমান ও কাস্টম হাউজ ঢাকা পণ্য চুরি হয় বিমান হেফাজতে, রোষানলে কাস্টম হাউজ

জেলা জাতীয় পার্টির সভাপতি জাফরুল হাসান ফরহাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কো- চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক শাহজাহান মুনসুর প্রমুখ।

/বিটি/টিএন/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের