রাঙামাটি শহরের আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কর্মকাণ্ড চলে এমন অভিযোগ তুলে রাঙামাটির রিজার্ভ বাজারের বেশ কয়েকটি হোটেলে ভাঙচুর চালিয়েছে স্থানীয় মুসল্লিরা।
রাঙামাটি থানার অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মো. শহীদুল্লাহ বলেন, হোটেলে অনৈতিক কর্মকাণ্ড চলছে এমন অভিযোগে মুসল্লিরা উত্তেজিত হয়ে চারটি হোটেলে হামলা চালায়। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে ছয় নারীকে আটক করে পুলিশ। এসময় দুই নারী আহত হন।
তিনি আরও বলেন, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে রিজার্ভ বাজার জামে মসজিদ থেকে কয়েক’শ মুসল্লি মসজিদের সামনের হোটেল আল হেলালে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় হোটেলটি থেকে অন্তত চার নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে তারা। তবে হোটেল মালিক, ম্যানেজারসহ কর্মচারীরা পালিয়ে যান।
এছাড়া একই সময় পাশ্ববর্তী হোটেল প্রবাসী, হোটেল স্টার, হোটেল হিলসিটিতেও হামলা চালায় মুসল্লিরা। এখান থেকেও আরও দুই নারীকে আটক করে তারা। এসময় উত্তেজিত মুসল্লিদের হামলায় দুই নারী আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিত নিয়ন্ত্রণ আনে।
আরও পড়তে পারেন:
রাজশাহীর আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার
/এএইচ/








