নৌকাডুবিতে নিখোঁজ দুই বাদকের লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৬, ১৮:৫৫আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১৮:৫৫

লাশ উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান সিলেটের গোয়াইনঘাটে নৌকাডুবিতে নিখোঁজ দুই বাদকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে নয়ন নায়েকের (৩০) এবং বেলা আড়াইটার দিকে গোপেন লোহারের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, বৃহস্পতিবার রাতে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের দাঁড়িরপাড়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ নিতে সাত বাদ্যযন্ত্র শিল্পী (ব্যান্ডপার্টি) সিলেটের লাক্কাতুরা চা বাগান এলাকা থেকে সেখানে যাচ্ছিলেন। রাত ৯টার দিকে ঝড়ের কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি দাঁড়িকান্দির বকদার খালে ডুবে যায়। এ সময় পাঁচজন সাঁতারে তীরে উঠলেও নয়ন ও গোপেন তলিয়ে যান।
নন্দিরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করে শুক্রবার সন্ধ্যা ৬টায় সালুটিকর পুলিশ ফাঁড়িতে নিয়ে এসেছেন। লাশের ময়নাতদন্ত হবে নাকি জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান ইউনিয়ন চেয়ারম্যান।

এ সংক্রান্ত আরও খবর: 

সিলেট সিলেটে নৌকাডুবি, নিখোঁজ ২

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের