বগুড়ায় জামায়াতের আমীরসহ ৩১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বগুড়া প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৬, ১৯:৪৬আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৯:৪৯

বগুড়া বগুড়ার নন্দীগ্রামে একটি নাশকতার মামলায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর নুরুল ইসলাম মণ্ডলসহ ৩১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক শরিফুল ইসলাম এ আদেশ দেন। বগুড়া কোর্ট ইন্সপেক্টর শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়,গত বছরের ২৬ জানুয়ারি রাতে হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রামের কাথম এলাকায় ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ, একটি সিএনজি ও অটোরিকশা ভাঙচুর করা হয়। এসময় একটি মাইক্রোবাস ভাঙচুর ও পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এঘটনায় সিএনজি চালক শাহাদত হোসেন নন্দীগ্রাম থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
পরবর্তীতে পুলিশ এ মামলায় উপজেলা জামায়াত নেতা নুরুল ইসলাম মণ্ডল, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী তোহাসহ বেশ কয়েকজনকে আসামি দেখায়। জামায়াতের এ নেতার বিরুদ্ধে বেশ কয়েকটি নাশকতার মামলা রয়েছে। পরবর্তীতে বিএনপি নেতা তোহা উচ্চ আদালত থেকে জামিন নেন। এদিকে রবিবার আদালত জামায়াত নেতাসহ ৩১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আরও পড়ুন:

চট্টগ্রাম তৃতীয় দিনেও অব্যাহত নৌশ্রমিকদের ধর্মঘট

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি