রাবি শিক্ষক হত্যার বিচার দাবি শাবি শিক্ষকদের

শাবি প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৬, ২০:৪৯আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ২০:৪৯

শাবি শিক্ষকদের মানববন্ধন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রবিবার বেলা পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিবুল আলম এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক ড. কামাল আহমেদ চৌধুরী, অধ্যাপক ড. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস, অধ্যাপক ড. আতিউল্যাহ, অধ্যাপক ড. মস্তাবুর রহমান ও সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সময়ে দেশে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর বিচার না হওয়ায় হত্যাকাণ্ড বেড়েই চলেছে। সরকার চাইলে হত্যাকারীদের ধরতে পারে।

বক্তারা আরও বলেন, হত্যাকান্ড হওয়ার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীদের ধরতে কাজ শুরু করে দিলে তাদের ধরা যেত। কিন্তু যখনই কোনও হত্যাকাণ্ড সংগঠিত হয় তখন সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে কোনও উদ্যোগ গ্রহণ করা হয় না।

এ সময় বক্তারা এএফএম রেজাউল করিম হত্যায় জড়িতদের গ্রেফতার করে ফাঁসির দাবি করেন।

আরও পড়ুন:

রাবি শিক্ষক হত্যার বিচার দাবি শাবি শিক্ষকদের রাবি শিক্ষক রেজাউল হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার দাবি

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী