কাশিমপুর কারা ইনস্ট্রাক্টর খুনের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন

গাজীপুর প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৬, ১৮:৩৬আপডেট : ২৫ এপ্রিল ২০১৬, ১৮:৪৯

কাশিমপুর কারাগার কমপ্লেক্স কাশিমপুর কারাগারের সাবেক সার্জেন্ট ইনস্ট্রাক্টর মো. রুস্তম আলী হায়দারের খুনের ঘটনা তদন্তে সোমবার বিকেলে কারা কর্তৃপক্ষ ও পুলিশ বিভাগ দুইটি আলাদা কমিটি গঠন করেছে। গাজীপুর জেলা কারাগারের সিনিয়র সুপার সুভাষ ঘোষ  ও গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন  বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
সুভাষ ঘোষ জানান, রুস্তম খুনের ঘটনায় কারা মহা পরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দীন গাজীপুরে পরিদর্শনে গিয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন। এতে অতিরিক্ত কারা মহা পরিদর্শক (ডিআইজি) গোলাম হায়দারকে প্রধান করে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার মো. মিজানুর রহমানসহ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার দেওয়ান তরিকুল ইসলামকে সদস্য করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:  নারায়ণগঞ্জে সাত খুন ৭ খুন : ৯ জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন,পরবর্তী শুনানি ২ মে

গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন জানান, খুনের ঘটনা উদ্ঘাটনে পুলিশ বিভাগের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলায়মানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন-সহকারী পুলিশ সুপার (এএসপি) সদর সার্কেল মো. মনোয়ার হোসেন, গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন ও জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুর রহমান।

পুলিশের এ কমিটিকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রতিবেদন জমা দিতে দুই দিনের সময় দেওয়া হয়েছে।

সোমবার সকালে রেশনের চাল বিক্রি করতে গিয়ে কাশিমপুর মূল কারা ফটকের ২শ’ গজ উত্তরে এক ফার্মেসির সামনে দুর্বৃত্তের ছোড়া গুলিতে রুস্তম আলী নিহত হন। 

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি