লালমনিরহাটে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৬, ২০:১৯আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ২০:১৯

লালমনিরহাটে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা গ্রেফতার

লালমনিরহাটের আদিতমারীতে সাজাপ্রাপ্ত আসামি কমলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবিকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালেই তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিএনপি নেতা হাবিবুর রহমান হবি আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের হাজীগঞ্জ এলাকার বাসিন্দা এবং ওই ইউনিয়ন বিএনপির সভাপতি। দীর্ঘদিন পলাতক থাকার পর বাড়িতে ফিরে আসার খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। 

আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হাসান জানান, কাঠকাটার স’মিল সংক্রান্ত একটি মামলায় তার তিন মাসের সাজা হয়েছে। তিনি এতোদিন আত্মগোপনে ছিলেন।

আদিতমারী থানার ওসি আকতার হোসেন বলেন, হাবিবুরকে গ্রেফতারের পরেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান