রাবিতে শিক্ষক হত্যার ঘটনায় অভিনব প্রতীকী প্রতিবাদ

রাবি প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৬, ২১:৪৮আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ২১:৪৯

রাবির অভিনব প্রতীকী প্রতিবাদ (1) রাস্তায় পড়ে আছে লাশ। লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করছেন। পাশেই বেঞ্চে বসে আছেন তিনজন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা। লোকজন কর্মকর্তাদের ডাকছেন। কিন্তু তারা সাড়া দিচ্ছেন না। তাদের কাছে একজনের মুখে হাতআরেকজনের কানে এবং অপর আরেক জনের চোখে।
এভাবেই প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই প্রতিবাদী প্রতীকী পথ নাটকের আয়োজন করা হয়।
আয়োজক শিক্ষার্থীরা বলেনদেশের চলমান আইনশৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার সংস্কৃতি তুলে ধরার জন্যই এই আয়োজন। চলমান হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকাই এ নাটকে দেখানো হয়েছে।

রাবির অভিনব প্রতীকী প্রতিবাদ (2) এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন। সেখানে বেলা পৌনে ১১টা থেকে সোয়া ১১টা পর্যন্ত তারা অবরোধ মহাসড়ক অবরোধ করে রাখেন। অবরোধ শেষে তারা বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।
উল্লেখ্য, গত শনিবার নগরীর শালবাগান এলাকায় নিজ বাড়ি থেকে একটু দূরে দুর্বৃত্তদের হাতে খুন হন ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী। হত্যার বিচারের দাবিতে শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগসহবিভিন্ন বিভাগসামাজিকরাজনৈতিকসাংস্কৃতিক সংগঠন আন্দোলন করছে।
/এনএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম