রাজশাহীতে হোটেলে রুম নিতে লাগবে ছবিযুক্ত পরিচয়পত্র

রাজশাহী প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৬, ০৯:৫৬আপডেট : ২৮ এপ্রিল ২০১৬, ০৯:৫৬

রাজশাহীতে হোটেলে রুম নিতে লাগবে ছবিযুক্ত পরিচয়পত্র
রাজশাহী মহানগরীর যেকোনও আবাসিক হোটেলে রুম ভাড়া নিতে বোর্ডারদের এখন থেকে ছবিযুক্ত পরিচয়পত্র জমা দিতে হবে। সঙ্গে সংযুক্ত করতে হবে মোবাইল নম্বর। বোর্ডারদের সঠিক পরিচয় যাচাইয়ের জন্য বুধবার থেকে নতুন এই নিয়ম চালু করা হয়েছে।
নগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া জোনের সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিরাপত্তার জন্য আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষে থেকে বিষয়টি হোটেল মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে। হোটেল রেজিস্ট্রারে নাম ঠিকানার পাশাপাশি যে মোবাইল নম্বর নেওয়া হবে সেটা ওই বোর্ডারের কিনা তাও যাচাই করে নিতে হবে হোটেল ম্যানেজারদের।
তিনি আরও বলেন, কোনও হোটেল মালিক যদি বোর্ডারের ছবিযুক্ত পরিচয়পত্র না রাখেন এবং হোটেলে যদি হত্যাকাণ্ডের মতো অনাকাঙ্খিত ঘটনা ঘটে তবে তার দায় নিতে হবে হোটেল মালিককে।
নগরীর রেলগেট এলাকার আবাসিক হোটেল গুলশানের ম্যানেজার লিটন সরকার বলেন, আমরা এ ধরণের একটি নির্দেশনা কয়েকদিন আগেই পেয়েছি। আজ (বুধবার) থেকে এর বাস্তবায়ন হচ্ছে। হোটেল মালিক অ্যাসোসিয়েশনের নেতারাও বিষয়টি বেশ ইতিবাচক হিসেবে নিয়েছেন। এটি খুবই ভালো একটি উদ্যোগ।
প্রসঙ্গত, রাজশাহী মহানগরীর সাহেববাজারে অবস্থিত হোটেল নাইস ইন্টারন্যাশনালে গত ২২ এপ্রিল তরুণ-তরুণীর লাশ উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই শিক্ষার্থীদের হোটেলে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। নিহত সুমাইয়া নাসরিন হোটেল রেজিস্ট্রারে তার নাম ঠিক লিখলেও বাড়ি বগুড়ার পরিবর্তে পাবনা লেখেন। এ নিয়ে বিভ্রান্তিতে পড়ে পুলিশ। এরপরই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নেয় রাজশাহী মহানগর পুলিশ।

আরও পড়তে পারেন:  রাজশাহীতে হোটেলে রুম নিতে লাগবে ছবিযুক্ত পরিচয়পত্র মাদারীপুরে ১০০ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী