রাজশাহীতে বোমা ফাটিয়ে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা এম. রায় জুয়েলার্স নামে একটি দোকানের কোটি টাকার স্বর্ণ লুট করে নিয়ে যায়। বোমার আঘাতে আহত হয়েছেন দোকান মালিক মনিষ রায়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার নগরীর গণকপাড়ায় এ ঘটনা ঘটে।
বোয়ালিয়া মডেল থানার সেকেন্ড ইন্সপেক্টপর মহিউদ্দিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী কাশিনাথ রায় জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাদা মাইক্রোবাস নিয়ে সাত থেকে আটজনের একটি ডাকাত দল এম রায় জুয়েলার্সের সামনে অবস্থান নেয়। এরপর তিনজন দোকানে ভেতরে প্রবেশ করে লুটপাট শুরু করে। অন্যরা এলোপাথাড়ি বোমা বিস্ফোরণ ঘটায়। ভয়ে লোকজন কেউ তাদের বাধা দিতে এগিয়ে আসেনি। লুটপাট শেষে মালোপাড়া হয়ে তারা পালিয়ে যায়। এসময় ডাকাতদের বাধা দিলে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয় জুয়েলার্সের মালিক মনিষ রায়কে।
সেকেন্ড ইন্সপেক্টপর মহিউদ্দিন শেখ জানান,খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। তবে তার আগেই ডাকাতরা পালিয়ে যায়। নগর ও জেলা পুলিশের সব ইউনিটে খবর দেওয়া হয়েছে,যাতে ডাকাতরা পালিয়ে বেশি দূর যেতে না পারে।
আরও পড়ুন:
লিভার সিরোসিসে আক্রান্ত মাংস জব্দ
/এনএস/এআর/








