বাগমারায় সংঘর্ষের ঘটনায় ১২শ’ জনের নামে পুলিশের মামলা

রাজশাহী প্রতিনিধি
০৮ মে ২০১৬, ১৯:৪৬আপডেট : ০৮ মে ২০১৬, ১৯:৪৬

রাজশাহী রাজশাহীর বাগমারার আউচপাড়া ইউনিয়নের হাটগাঙ্গোপাড়া বাজারে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় ৬০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২শ’ জনকে আসামি করা হয়েছে।
রবিবার বিকালে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ  উপ পরিদর্শক (এসআই) মাসউদ আলী সরকার বাদী হয়ে মামলাটি করেন। মামলায় পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধাদান ও আওয়ামী লীগের এক কর্মী গুলিতে নিহতের অভিযোগ আনা হয়েছে।
মামলা দায়ের প্রসঙ্গে রাজশাহীর পুলিশ সুপার নিশারুল আরিফ বলেন, এই ঘটনায় একটি মামলা করা হয়েছে। এতে ৬০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২শ’ জনকে আাসমি করা হয়েছে।
তিনি আরও বলেন, গুলিতে সিদ্দিকুর রহমান সিদ্দিক নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হন। সংঘর্ষের সময় রমজান আলী রঞ্জু নামে আরেকজন হার্ট অ্যাটাকে মারা যান।
বাগামারার ১৬টি ইউনিয়নে শনিবার ভোট হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন থেকে সেই ভোট স্থগিত করে দেওয়া হয়। তারপরেও বাতিল হওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী জান মোহাম্মদ সরদার এবং বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শহিদের কর্মী-সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে শনিবার দুপুর থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে দুই গ্রুপের মাঝে। জান মোহাম্মদের বাহিনী শহিদের বাড়িতে হামলা চালানোর পর থেকে তা সহিংসতায় রুপ নেয়।

আরও পড়ুন:
মারপিট নয়, ওরা ‘ফান’ করেছে: পুলিশ কমিশনার

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম