বগুড়ায় নাশকতার মামলায় দুই জামায়াত নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১১ মে ২০১৬, ১৯:৫৬আপডেট : ১১ মে ২০১৬, ১৯:৫৯

গ্রেফতারের প্রতীকী ছবি বগুড়ার আদমদীঘির ধনতলা এবং দুপচাঁচিয়ার ধাপসুলতানগঞ্জ হাট এলাকায় নাশকতা মামলার আসামি দুই জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার  রাতে  অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ ।  বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- আদমদীঘি উপজেলার ধনতলা গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে ও জেলা জামায়াতের প্রচার সম্পাদক মোফাজ্জল হোসেন (৫৮) এবং দুপচাঁচিয়ার ছোট ধাপ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে এবং দুপচাঁচিয়া পৌর জামায়াতের অফিস সম্পাদক মাওলানা আবদুর রহিম (৫০)।
দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে আদমদীঘির নশরতপুর এলাকা থেকে জেলা ও পশ্চিম বগুড়ার আঞ্চলিক জামায়াত নেতা মাওলানা মোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দুপচাঁচিয়ার বাজারদীঘি এলাকায় বাসে পেট্রালবোমা হামলাসহ ১০টি মামলা রয়েছে। এছাড়া ওই রাতেই দুপচাঁচিয়া ধাপসুলতানগঞ্জ হাট এলাকা থেকে জামায়াত নেতা আবদুর রহিমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।

আরও পড়ুন: পা দিয়ে লিখে এসএসসিতে জিপিএ-৪ পেল আরিফা

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম