আন্দোলনে সংহতি জানাতে রাবি যাচ্ছেন ৩ মন্ত্রী

রাবি প্রতিনিধি
১২ মে ২০১৬, ১৫:৩১আপডেট : ১২ মে ২০১৬, ১৫:৪৯

বর্তমান সরকারের তিন মন্ত্রী অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যাচ্ছেন বর্তমান সরকারের প্রভাবশালী তিন মন্ত্রী। বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম এ তথ্য জানান।
তিনি জানান, আগামী ১৪ মে (শনিবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরদিন ১৫ মে রবিবার আসবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও আন্দোলনে সংহতি জানাতে রাজশাহী আসবেন।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল সকালে নগরীর শালবাগান এলাকায় নিজ বাসার পাশে অধ্যাপক রেজাউলকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার দিন বিকেলে ওই শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে নগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের করেন। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটির তদন্ত করছে।

আরও পড়ুন: বিদেশ থেকে শ্রমিক নেওয়ায় নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে মালয়েশিয়া
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম