নওগাঁয় র‌্যালি, আলোচনা ও কেক কেটে বাংলা ট্রিবিউন এর জন্মদিন পালিত

আবদুর রউফ, নওগাঁ
১৩ মে ২০১৬, ১৫:৩১আপডেট : ১৩ মে ২০১৬, ১৫:৩২

নওগাঁয় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলা ট্রিবিউন-এর দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় কর্মসূচির শুরুতেই অনুষ্ঠিত হয় আলোচনা সভা। নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা তৌফিকুল ইসলাম। নওগাঁয় র‌্যালি, আলোচনা ও কেক কেটে বাংলা ট্রিবিউন এর জন্মদিন পালিত

এ সময় প্রেসক্লাবের সভাপতি শহজাহান আলীর সভাপতিত্বে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকিরুল ইসলাম, স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মর্তুজা, চ্যানেল আই-এর নওগাঁ প্রতিনিধি কায়েস উদ্দিন, যমুনা টিভির প্রতিনিধি শফিক ছোটন ও বাংলা ট্রিবিউন-এর নওগাঁ প্রতিনিধি খন্দকার রউফ পাভেল বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক এবিএম রফিকুল ইসলাম, চ্যানেল ২৪ এর প্রতিনিধি হারুন-অর-রশিদ চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন ও জিটিভির প্রতিনিধি বাবুল আখতার রানা, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি ওমর ফারুকসহ নওগাঁয় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

বক্তারা দেশের এই অন্যতম নিউজ পোর্টালটির উত্তরোত্তর উন্নতি কামনা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান। আলোচনা শেষে জন্মবার্ষিকীর কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা। সবশেষে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম