নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকায় এক অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গুরুদাসপুর স্কুলের পেছনের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। তার নাম শামীম আহম্মেদ (২২)। তার বাড়ি বড়াইগ্রাম উপজেলার জামাইদিঘা গ্রামে।
নিহতের খালাত ভাই মোন্তাজ আলী জানান, রবিবার সকালে সে অটোরিকশা চালানোর জন্য বের হয়। স্থানীয় লোকজন তাকে রাত ৯টা পর্যন্ত অটোরিকশা চালাতে দেখেছেন।
আরও পড়তে পরেন : হিমায়িত চিংড়ি রফতানি: এক বছরে আয় কমেছে ২১২ কোটি টাকা
অনেক রাত পর্যন্ত শামীম বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তার খোঁজ করেন। সোমবার সকালে একটি লাশ পড়ে থাকার কথা শুনে ঘটনাস্থলে গিয়ে তারা লাশটি শনাক্ত করেন। শামীমের গলা কাটা ছিল এবং তার হাত-পা বাঁধা ছিল।
গুরুদাসপুর থানার ওসি দিলীপ দাস বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
/জেবি/এসটি/








