ইউপি নির্বাচন: শাজাহানপুরে বিএনপি চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের প্রচারণায় বাধা

বগুড়া প্রতিনিধি
২৬ মে ২০১৬, ০৩:৫৮আপডেট : ২৬ মে ২০১৬, ০৪:০২

বগুড়া বগুড়ার শাজাহানপুরে খোট্টাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের সন্ত্রাসী বাহিনীরা বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইউনুস আলী খন্দকারের কর্মীদের প্রচারণায় বাধা দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে খোট্টাপাড়া গ্রামে কয়েকজন নারী কর্মীকে ধাওয়া ও লিফলেট কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুল হান্নানও একই অভিযোগ করেছেন।
বিএনপি কর্মী নাজমা বেগমের অভিযোগ করেন, খোট্টাপাড়া ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী শাজাহানপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী খন্দকারের ১৩ জন নারী কর্মী বুধবার দুপুরে খোট্টাপাড়া গ্রামে গণসংযোগ করছিলেন। এসময় আওয়ামী লীগের প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুকের ১০-১২ জন সন্ত্রাসী মোটরবাইক নিয়ে সেখানে আসেন। তারা বিএনপি প্রার্থীর কর্মী নাজমা বেগম, বিজলী ও আলেফাকে  প্রচারণায় বাধা দেন। তাদের অকথ্য ভাষায় গালিগালাজের পর লিফলেট কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন।
এ ব্যাপারে আওয়ামী লীগ প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের কর্মীরা অভিযোগটি  অস্বীকার করেন। তারা বলেন, বিএনপি প্রার্থীর কর্মীরা মিথ্যাচার করছেন।

বিএনপি মনোনীত প্রার্থী ইউনুস আলী খন্দকার জানান, আওয়ামী লীগ প্রার্থীর সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে তার কর্মীরা মাঠে নামতে পারছেন না। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানালেও কোনও লাভ হচ্ছে না।

একই অভিযোগ করেছেন, ওই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবদুল হান্নান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মাদ শাফিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এ ব্যাপারে কেউ তার কাছে অভিযোগ করেননি।

আরও পড়ুন: একরাম হত্যা মামলা: স্ত্রীসহ ৪ জনের সাক্ষ্য গ্রহণ

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম