অবৈধ কারিগরি মেডিক্যাল টেকনোলজি কোর্স বাতিলের দাবিতে রাজশাহীতে অবস্থান ধর্মঘট পালন করেছে ইনস্টিটিউট অব মেডিক্যাল টেকনোলজির সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা জাতীয় ১০ দফা বাস্তবায়নের দাবি জানান।
বৃহস্পতিবার সকালে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
কর্মসূচিতে অংশগ্রহণ করে বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজি ও ফার্মেসি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন রাজশাহী আইএইচটি শাখার শিক্ষার্থীরাও। কর্মসূচিতে বক্তারা দ্রুত ১০ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।
/এনএস/টিএন/আপ-এআর/








