সিরাজগঞ্জের কাজিপুর ইউনিয়নে নির্বাচন স্থগিত

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৭ মে ২০১৬, ১৪:২৮আপডেট : ২৭ মে ২০১৬, ১৪:৩০

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ সীমানা সংক্রান্ত জটিলতার কারণে উচ্চ আদালতের নির্দেশে জেলার কাজিপুর উপজেলা সদর ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।
বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লবের করা রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত এই আদেশ দেন।
নির্বাচনের একদিন আগে স্থগিতের ঘোষণার বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে বলে জানা যায়।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে স্থগিতাদেশের কপি হাতে পেয়েছি। নির্বাচন কমিশনের ওয়েব সাইটেও বিষয়টি প্রচার করা হয়েছে।

শনিবার (২৮ মে) পঞ্চম দফার ইউপি নির্বাচন হওয়ার কথা ছিল এ ইউনিয়নে। টি এম আতিকুর রহমান নান্নু মাস্টার আওয়ামী লীগের এবং সাজ্জাদুর রহমান বাবলু বিএনপির প্রার্থী হিসাবে দলীয় প্রতীকে এ নির্বাচনে অংশ নিয়েছিলেন।

আওয়ামী লীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লবকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়নি বলে জানা যায়।

আরও পড়ুন: নড়াইলে নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ ১০, আহত ১৫

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান