দাফনের শেষ মুহূর্তে ‘মৃত’ স্ত্রীর ফোন!

নাটোর প্রতিনিধি
২৯ মে ২০১৬, ০৫:৩০আপডেট : ২৯ মে ২০১৬, ০৮:৪১

প্রতীকী ছবি থানার সঙ্গে যোগাযোগ করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে গিয়ে ‘স্ত্রী’র লাশ বলে সনাক্ত করেন  নজরুল ইসলাম। তার আবেদনের পর দাফনের জন্য লাশও হস্তান্তর করে পুলিশ। কবর খোঁড়াও শেষ। এমন সময় মোবাইলে ফোন আসলো ‘মৃত’ স্ত্রীর। জানা গেলো, ‘স্ত্রী’ ভেবে অন্য কারও লাশ দাফন করতে যাচ্ছিলেন তিনি। পরে ওই লাশ ফের মর্গে ফেরত পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কাটাশকোল গ্রামে। নজরুল ইসলাম জানান, তার স্ত্রী আশরাফুন বেগম পাঁচ দিন আগে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ খবর পাওয়া যায়, বুধবার বাগাতিপাড়ায় অজ্ঞাত এক নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তিনি ও পরিবারের লোকেরা থানার সঙ্গে যোগাযোগ করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে গিয়ে লাশটি তার স্ত্রীর বলে সনাক্ত করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে মর্গ থেকে শুক্রবার বিকেলে লাশটি হস্তান্তর করে প্রশাসন। তিনি লাশ নিয়ে বাড়ি ফেরার পর রাতেই দাফনের জন্য কবর খোঁড়া হয়।
নজরুল ইসলাম আরও জানান, মায়ের লাশ পাওয়ার খবর শুনে তার মেয়ে শুক্রবার রাতেই ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাসে আসার পথে হঠাৎ মেয়ে মা আশরাফুনের ফোন পান। মেয়ের কাছে বিস্তারিত জেনে আশরাফুন তার স্বামী ও স্বজনদের কাছে ফোন করেন। পরে সবাই নিশ্চিত হন ওই মস্তকবিহীন লাশটি আশরাফুনের নয়।

খবরটি পাওয়ার পর শোকাক্রান্ত পরিবারের সদস্যদের কান্নার জায়গা নেয় আনন্দ। সবাই অপেক্ষা করতে থাকেন আশরাফুনের জন্য। পথে মা-মেয়ে মিলিত হয়ে শনিবার সকালে বাড়ি ফেরেন। তাদের দেখার পর আনন্দে মেতে ওঠে পরিবারের লোকজনসহ গ্রামবাসী। খবরটি ছড়িয়ে পড়লে তাদের আত্মীয়-স্বজনসহ আশে-পাশের শত শত মানুষ ভীড় জমান তাদের বাড়িতে।

অপরদিকে, মস্তকবিহীন লাশটি আশরাফুনের নয় নিশ্চিত হওয়ার পর তা পুলিশকে জানানো হয়। প্রশাসনের নির্দেশে লাশটি ফের শনিবার বিকেলে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বড়াইগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলেনা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি দাফন করার জন্য কবর খনন করা হয়েছিল। আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা আশরাফুনের বেঁচে থাকার খবরে এখন আনন্দিত।

বাগাতিপাড়া থানার ওসি আমিনুর রহমান জানান, মস্তকবিহীন লাশটি বেওয়ারিশ লাশ হিসেবে দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে আবেদন করা হয়েছে।

আরও পড়ুন:

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম