অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, বখাটের কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি
০২ জুন ২০১৬, ০১:০১আপডেট : ০২ জুন ২০১৬, ০৮:১৪

বগুড়া বগুড়ার শেরপুরের ধনকুণ্ডিতে অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে নাজিম উদ্দিন নান্নু (২৫) নামে এক রাজমিস্ত্রিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে, শেরপুর উপজেলার ররোয়া গ্রামের অষ্টম শ্রেণির ছাত্রী ধনকুণ্ডি দাখিল মাদ্রাসায় বুধবার সকালে পরীক্ষা দিতে যাচ্ছিল। মাদ্রাসার সামনে পৌঁছালে বেতগাড়ি গ্রামের রাজমিস্ত্রি নান্নু তার হাত ধরে টানাটানি শুরু করে। এরপর ওই ছাত্রীর চিৎকারে বখাটে নান্নু পালিয়ে যায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সরোয়ার জাহানের নেতৃত্বে পুলিশ স্থানীয় পেন্টাগণ হোটেলের সামনে থেকে নান্নুকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সামাদ জানান, বখাটে নান্নু তার ছাত্রীকে মাদ্রাসায় যাতায়াতের পথে উত্ত্যক্ত করে আসছিল।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ট্রাক, শিশুসহ নিহত ২ 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম