বগুড়ায় নাশকতার মামলায় রাবির ছাত্র গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০২ জুন ২০১৬, ২২:৩৮আপডেট : ০২ জুন ২০১৬, ২২:৪০

গ্রেফতারের প্রতীকী ছবি নাশকতার মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং দৈনিক ভোরের ডাকের রাবি প্রতিনিধি এসএম আল-আমিন হৃদয়কে (২২) গ্রেফতার করেছে বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান,আল-আমিন শাজাহানপুর উপজেলার চুপিনগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া গ্রামের বাসিন্দা।তিনি রাবির শিক্ষার্থী এবং সাংবাদিকতার সঙ্গে জড়িত।
শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন জানান,আল-আমিন চুপিনগর ইউনিয়ন শিবিরের সভাপতি ও উপজেলা শিবিরের সহ-সভাপতি। তার বিরুদ্ধে ২-৩টি নাশকতার মামলা রয়েছে।

ওসি আরও জানান, শিবির নেতা আল-আমিন গত বছরের ২০ নভেম্বর ডোমনপুকুর এলাকায় ককটেল বিস্ফোরণসহ নাশকতা মামলার আসামি। সে বিভিন্ন সময় জামায়াত-শিবিরের পক্ষে নাশকতায় অংশ নিয়েছে।

তবে এলাকাবাসী পুলিশের এ অভিযোগ অস্বীকার করে বলেন, আল-আমিন পরিস্থিতির শিকার। সে কোনও রাজনীতি বা নাশকতার সঙ্গে জড়িত নয়।

আরও পড়ুন: ব্র্যাক কর্মীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম