স্ত্রীর পরকীয়ার জেরে উল্লাপাড়ায় স্বামী খুনের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৩ জুন ২০১৬, ০৯:৩৪আপডেট : ০৩ জুন ২০১৬, ০৯:৪৩

সিরাজগঞ্জ স্ত্রীর পরকীয়ায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বামী খুনের অভিযোগ পাওয়া গেছে। নিহত আবু বকর সিদ্দিক (৬০) উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের ছোট কলিবেড় গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাওড়া গ্রামের একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করার পর লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় নিহতের ভাই আবু হেনা তার বড় ভাবী আছিয়া খাতুন (৩৮)’র বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে বেশ ক’জনকে আসামি করে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। লাশ উদ্ধারের আগেই স্থানীয়রা আছিয়াকে ধরে পুলিশ সোপর্দ করে।
উল্লাপাড়া থানার ওসি উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ স্থানীয় ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, বৃদ্ধ আবু বকরের মধ্যবয়সী স্ত্রী আছিয়ার সঙ্গে স্থানীয় এক ব্যক্তির পরকীয়ার জের ধরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিলো।

এরই জের ধরে বুধবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সকালে হাওড়া এলাকার একটি খেতের মধ্যে বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে তার স্ত্রী আছিয়াকে আটক করে থানায় খবর দেয় স্থানীয়রা।

বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করা হয়েছে। আছিয়া আটক হলেও মামলায় অভিযুক্ত অন্যান্যদের খুঁজছে পুলিশ।

আরও পড়ুন: বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২০

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম