বগুড়ায় বাসের ধাক্কায় তিন ভ্যানযাত্রী নিহত

বগুড়া প্রতিনিধি
০৪ জুন ২০১৬, ২০:১০আপডেট : ০৪ জুন ২০১৬, ২০:১০

বগুড়া বগুড়ার শিবগঞ্জের মোকামতলার চৌকিরঘাট এলাকায় উত্তরবঙ্গ মহাসড়কে শনিবার বিকালে বাসের ধাক্কায় তিন ভ্যান যাত্রী নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের সদস্যরা লাশগুলো উদ্ধার করেছেন।

নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জের মোকামতলার বাদিয়াচড়া গ্রামের নাইমুদ্দিনের ছেলে নিলু (২৪), একই এলাকার চাঁনমিয়ার ছেলে আইয়ুব আলী (২৬) ও আবদুর রহিম (২৪)।

হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের গোবিন্দগঞ্জ থানার ইন্সপেক্টর মাসুদ রানা ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা একটি ভ্যানে মোকামতলা বন্দর থেকে বাড়িতে ফিরছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে ভ্যানটি শিবগঞ্জের মোকামতলার চৌকিরঘাট এলাকায় মহাসড়কে পৌঁছে। এ সময় বগুড়াগামী বিথি পরিবহনের বাস একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে ভ্যানটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভানে থাকা নিলু, আইয়ুব ও আবদুর রহিম মারা যান। চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যান।

আরও পড়ুন:
গফরগাঁওয়ে বিজিবি’র ধাওয়া খেয়ে একজন নিহত

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম