খালেদা আবারও সরকার উৎখাতের ষড়যন্ত্র করছেন: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ জুন ২০১৬, ২১:০১আপডেট : ০৪ জুন ২০১৬, ২২:১০

খালেদা আবারও সরকার উৎখাতের ষড়যন্ত্র করছেন: নাসিম খালেদা জিয়া আবারও একটি নির্বাচিত সরকারকে উৎখাতে গভীর চক্রান্ত শুরু করেছেন। নির্বাচিত এ সরকারকে উৎখাতে মুসলমানদের শত্রু ইহুদিদের সঙ্গেও তিনি হাত মিলিয়েছেন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, হরতাল, অবরোধ ও মানুষ পুড়িয়ে হত্যা করে সরকার পতনে ব্যর্থ হয়ে তারা ইহুদিবাদের সংগঠন মোসাদের সঙ্গে দিল্লিতে বসে ষড়যন্ত্র করেছেন।

শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত শহরের বাজার মুক্তির সোপানে সদ্য প্রয়াত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়ার স্মরণ ও শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মো. নাসিম আরও বলেন, তারা লন্ডনে বসে প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয়কেও অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেছিল। কিন্তু তা ব্যর্থ হয়ে থলের বিড়াল বেরিয়ে এসেছে। এর আগে খালেদা জিয়া ২০১৪-১৫ সালে হরতাল-অবরোধ করে সাধারণ মানুষকে পুড়িয়ে মেরে গণতান্ত্রিক এ সরকারকে উৎখাত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। খালেদা জিয়ার ষড়যন্ত্র কোনও দিনই সফল হবে না। আগামী ২০১৯ সালের নির্বাচনেও বাংলার জনগন খালেদা জিয়ার এ ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিবেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্না, সংসদ সদস্য গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন, সংসদ সদস্য আব্দুল মজিদ মণ্ডল, সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম খান, সহ সভাপতি কে.এম.হোসেন আলী হাসান, সহ সভাপতি মোস্তফা কামাল খান, চেম্বার সভাপতি আবু ইউসুফ সূর্য্য, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বিএসসি, সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু, ১৪ দল নেতা জাসদ সভাপতি আব্দুল হাই তালুকদার, হাজী ইসহাক আলী, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, দানিউল হক দানী ও মরহুমের কন্যা নুসরাত ফারজানা ইলোরা প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন:

নোয়াখালীতে নির্বাচনি সহিংসতায় ছাত্রলীগ নেতা নিহত

গফরগাঁওয়ে বিজিবি’র ধাওয়া খেয়ে একজন নিহত

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের