পাবনায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১০

পাবনা প্রতিনিধি
০৫ জুন ২০১৬, ২২:৩৬আপডেট : ০৫ জুন ২০১৬, ২২:৪০

পাবনা ৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় পাবনা সদর উপজেলার হিমায়েতপুর ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনা সদর থানার ওসি আল হাসান জানায়, শনিবার অনুষ্ঠিত পাবনা সদর উপজেলার হিমায়েতপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হেলাল উদ্দিন পরাজিত হয়। রবিবার দুপুরে হেলাল উদ্দিন ও তার সমর্থকেরা পরাজয়ের কারণ হিসেবে আব্দুল রউফকে দায়ী করে মারধর করে। এ নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে ৬ জন আহত হয়।
অপরদিকে একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে পরাজিত মেম্বার প্রার্থী বকুল সরদার ও আফজাল প্রামাণিকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ৪ জন আহত হয়। পৃথক দুই ঘটনায় আহত ১০ জনের মধ্যে ৭ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: তনুর পূর্ণাঙ্গ ডিএনএ প্রতিবেদন মেডিক্যাল বোর্ডকে দেওয়ার নির্দেশ 

/এআর/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ