বগুড়ায় পোলিং অফিসারের ওপর হামলার ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
০৬ জুন ২০১৬, ২১:১৪আপডেট : ০৬ জুন ২০১৬, ২১:১৬

বগুড়া বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়ন নির্বাচনে পোলিং অফিসার স্বাস্থ্যকর্মী আল মামুনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে। মারধরের শিকার আল মামুন নিজেই সোমবার দুপুরে সোনাতলা থানায় ৮ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। গত ৪ জুন নির্বাচনি দায়িত্ব পালন শেষে ফেরার সময়িএ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা গেছে, মধ্য দীঘলকান্দি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী আল মামুনের কাছে উপজেলার ভেলুরপাড়া ও জোড়গাছা এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী ২৫ হাজার টাকা দাবি করে আসছিল। তিনি গত শনিবার উপজেলার বালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধর্মকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন। বিকাল ৬টার দিকে তিনি বাড়ি ফেরার জন্য কেন্দ্র থেকে বের হন। কিছুদূর যাওয়ার পর ৮-৯ জনের একদল সন্ত্রাসী মামুনের পথরোধ করে। তাকে বেদম মারপিটের পর পকেটে থাকা নির্বাচনের দায়িত্ব পালনের পারিশ্রমিক দেড় হাজার টাকাসহ প্রায় ৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে পথচারীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত মামুনকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার দুপুরে তিনি থানায় চারজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে মামলা করেন।

সোনাতলা থানার ওসি আবদুল মোতালেব জানান, মামলা রেকর্ড হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

 আরও পড়ুন: চুয়াডাঙ্গায় আ. লীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম