খ্রিস্টান মুদি ব্যবসায়ী হত্যা

দ্বিতীয় দফায় সবুজের তিনদিনের রিমান্ড মঞ্জুর

নাটোর প্রতিনিধি
০৯ জুন ২০১৬, ২০:২৩আপডেট : ০৯ জুন ২০১৬, ২০:২৩

নাটোর নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার খ্রিস্টান পল্লীর মুদি ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া সবুজের দ্বিতীয় দফায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আল আমিন বৃহস্পতিবার দুপুরে রিমান্ড মঞ্জুর করেন।

ডিবি পুলিশের ওসি মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল হাই জানান, খ্রিস্টান মুদি ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যাকাণ্ডে গ্রেফতার সবুজকে প্রথম দফায় দুইদিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে মামলার রহস্য উদঘাটনে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হওয়ায় বৃহস্পতিবার দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এক প্রশ্নের জবাবে আব্দুল হাই দাবি করেন, হত্যার রহস্য উদঘাটনে তিনি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন।

গত রবিবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার সুনীল গোমেজকে গলাকেটে হত্যা করার পর জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির ভাড়াটিয়া সবুজকে আটক করে পুলিশ। পরে নিহতের মেয়ের মামলার সূত্র ধরে সবুজকে গ্রেফতার দেখানো হয়।

 আরও পড়ুন:

রাখে আল্লাহ মারে কে!

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম