জঙ্গিবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে চাঁপাইনবাবগঞ্জে তিন জেএমবি সদস্যসহ ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার দুপুর পর্যন্ত জেলার পাঁচ থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ওই তিন জেএমবির কাছ থেকে একটি স্যুটারগান, এক রাউন্ড গুলি, চারটি ককটেল ও ৫০০ গ্রাম গান পাউডার জব্দ করা হয়।
গ্রেফতার জেএমবি সদস্যরা হলেন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের শাহ ওয়ালিউল্লাহ (৩০), একই উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের শহিদুল ইসলাম রানা (৩৬) ও শ্যামপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের ইশারুল হক (২২)।
চাঁপাইনবাবগঞ্জের সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার ভোররাতে মনাকষা ইউনিয়নের পারচৌকা থেকে শাহ ওয়ালিউল্লাহ ও ইশারুলকে আটক করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম থেকে আগ্নেয়াস্ত্রসহ রানাকে গ্রেফতার করা হয়। তারা তিনজনই তালিকাভুক্ত জেএমবি সদস্য বলেও জানান তিনি।
আরও পড়ুন:
দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করতে চেয়েছিল খুনিরা: পুলিশ
/বিটি/








