সেবক হত্যায় জড়িত সন্দেহে শিবির নেতা আটক

পাবনা প্রতিনিধি
১২ জুন ২০১৬, ১৪:২৪আপডেট : ১২ জুন ২০১৬, ১৪:২৪

পাবনা পাবনার হেমায়েতপুরে ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরিফুল ইসলাম (২৩) নামে এক শিবির নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।

আরিফুল ইসলামের বাড়ি পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামে। তিনি পাবনা পশ্চিম অঞ্চল ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি বলে জানায় পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) মুন্সী আবু কুদ্দুস জানান, পাবনা সদর উপজেলার বাজিতপুর এলাকার এক বাড়িতে শিবির নেতা আরিফুল ইসলাম অবস্থান করছিলেন গত রাতে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। আটকের সময় পড়ে গিয়ে আঘাত পাওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মামলার তদন্ত কর্মকর্তার দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন আটক শিবির নেতার কাছ থেকে নিহত সেবক হত্যার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে, সেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

বরিশালে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
প্রতিপক্ষের গুলিতে নিহত ১

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান