বগুড়ার শিবগঞ্জে একটি চাতালে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণে জীবন নেছা (৪৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় শরিফুল ইসলাম নামে এক শ্রমিক আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রবিবার সকালে পিবর ইউনিয়নের খয়রাপুকুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার এসআই সাহেব গণি জানান, খয়রাপুকুর বাজার এলাকায় ফজলুর রহমান বাদশার চালকলে (চাতাল) পিরবের পালিকান্দা গ্রামের আবদুল কুদ্দুসের স্ত্রী জীবন নেছা কাজ করেন। রোববার সকাল পৌণে ৯টার দিকে তিনি বয়লারে ধান সিদ্ধ করছিলেন। এক পর্যায়ে বয়লার থেকে পাইপে বাস্প আসা বন্ধ হলে তিনি ঠিক করতে যান। এসময় বিকট শব্দে বয়লার (ড্রাম) বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই জীবন নেছা মারা যান। এসময় কাছে থাকা দুপচাঁচিয়ার শ্রমিক আশরাফুল ইসলাম আহত হন।
পুলিশ কর্মকর্তা জানান, প্রশাসনের অনুমতিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। এলাকাবাসীরা জানিয়েছেন, অর্থের বিনিময়ে মীমাংসা করা হয়েছে।
আরও পড়ুন: মিতু হত্যা মামলায় দুজন রিমান্ডে
/এআর/টিএন/








