রাবির দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

রাবি প্রতিনিধি
১২ জুন ২০১৬, ২১:৪১আপডেট : ১২ জুন ২০১৬, ২১:৪৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার দুপুর দেড়টার দিকে বিভাগের সামনে তারা এই মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা এই ঘটনাকে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ধারাবাহিক হামলার অংশ উল্লেখ করে এর প্রতিকার দাবি করেন।
এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রায়হানুল ইসলাম রিংকু ও সাইফুল ইসলামকে রড দিয়ে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এসময় রিংকুর মাথা ও পিঠ গুরুতর জখম হয়েছে এবং সাইফুল হাতে আঘাত পেয়েছে। ওই রাতেই তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রিংকু ও সাইফুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেল স্টেশনের প্লাটফর্মে বসে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় ৪/৫ জন অজ্ঞাত যুবক এসে অতর্কিতে সাইফুল ও রিংকুকে রড দিয় পেটাতে শুরু করে।

আহত সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কেনো কারণ ছাড়াই অতর্কিত আমাদের মারা হয়েছে। কী কারণে মারা হয়েছে জানি না। আমরা ওদের কাউকে চিনতে পারিনি।’

আরও পড়ুন: গাইবান্ধায় আহত প্রতিবন্ধী ব্যবসায়ীর মৃত্যু

/জেবি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস