নাটোরে তিন জামায়াত সমর্থকসহ গ্রেফতার ৫০, ২৩টি মোটরসাইকেল জব্দ

নাটোর প্রতিনিধি
১২ জুন ২০১৬, ২৩:২৪আপডেট : ১২ জুন ২০১৬, ২৩:২৬

বিশেষ অভিযান জেলা আইন প্রয়োগকারী সংস্থার বিশেষ অভিযানে তিন জামায়াত সমর্থকসহ  ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব। শনিবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত এই অভিযান চলে। গ্রেফতারকৃত তিন জামায়াতকর্মী তরিকুল, শফিকুল ও শিহাবকে লালপুর উপজেলা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত তিন দিনে জেলায় মোট ৮১ জনকে গ্রেফতার এবং ৬২টি মোটরসাইকেল জব্দ করে আইন প্রয়োগকারী সংস্থা।
নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রফিকুল ইসলাম জানান, র‌্যাব ও পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তিন জামায়াত সমর্থকসহ ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সরকারি নিষেধাজ্ঞা অমান্য এবং প্রয়োজনীয় কাগজপত্র না নিয়ে সড়কে মোটরসাইকেল চলাচলকারীদের তল্লাশিকালে মোট ২৩ টি মোটরসাইকেল জব্দ করা  হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, শুক্রবার ১৫ জনকে গ্রেফতার ও ৩৯টি মোটর সাইকেল জব্দ এবং শনিবার আরও ১৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। আইন প্রয়োগকারী সংস্থার এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: নেত্রকোনায় খাবারে ভেজাল দেওয়ায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা 

/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান