পাবনায় সেবক হত্যা: গ্রেফতার শিবির নেতা ৫ দিনের রিমান্ডে

পাবনা প্রতিনিধি
১৪ জুন ২০১৬, ১৭:৩৬আপডেট : ১৪ জুন ২০১৬, ১৭:৩৬

পাবনা
পাবনায় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেবাশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডেকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার শিবির নেতা আরিফুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে পাবনার আমলী-১ আদালতে শিবির নেতা আরিফুলকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক নাজিমুদ্দৌলা পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতার আরিফুল ইসলাম পাবনা পশ্চিম শিবিরের সেক্রেটারি ও পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। নিত্যরঞ্জন পান্ডে হত্যা মামলায় দুইদিনে সন্দেহভাজন দু’জনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করলেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা মুন্সি আবু কুদ্দুস জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আটক করা হয় শিবির নেতা আরিফুল ইসলামকে। এর আগে সোমবার এ মামলায় গ্রেফতার আসামি আবুল হাশেমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, শুক্রবার রাতে জেলার হেমায়েতপুরে পাবনা মানসিক হাসপাতালের প্রধান গেটে ঠাকুর অনুকূলচন্দ্র সেবাশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডেকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: 

নির্বাচনে জিতেই আ.লীগের ব্যানারে সরকারি জায়গা দখল!

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম