১৪ বছর পর হয়রানিমূলক মামলায় খালাস পেলেন ফটোসাংবাদিক

রাজশাহী প্রতিনিধি
১৪ জুন ২০১৬, ২৩:২১আপডেট : ১৫ জুন ২০১৬, ০৮:৫০

ফটোসাংবাদিক সেলিম জাহাঙ্গীর প্রায় ১৪ বছর পর হয়রানিমূলক মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন দৈনিক জনকণ্ঠের ফটোসাংবাদিক সেলিম জাহাঙ্গীর। মঙ্গলবার রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক মো. জুলফিকার উল্লাহ এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ সালের ১ নভেম্বর রমজান মাসে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে ভ্রাম্যমাণ আদালত চলাকালে বাইরের ছবি তোলায় সেলিম জাহাঙ্গীরের উপর ক্ষিপ্ত হয়ে রাষ্ট্রীয়কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেন তৎকালীন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মজিদ। ওইদিনই সেলিম জাহাঙ্গীরকে গ্রেফতার করে দ্রুত কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠে সাংবাদিক সমাজ। রাজশাহীতেও লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হয়। আন্দোলনের মুখে ১০ দিনের মাথায় সেলিম জাহাঙ্গীরকে জামিনে মুক্তি দেওয়া হয়। তবে এরপর থেকে মামলাটি আদালতে চলছিল। মামলাটির বাদী ছিলেন নগরীর বোয়ালিয়া থানার তৎকালীন উপ পরিদর্শক আব্দুল ছালাম।
অবশেষে দীর্ঘ শুনানি শেষে ও সাক্ষ্য গ্রহণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেলিম জাহাঙ্গীরকে বেকসুর খালাস দেওয়া হয়। মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন পিপি নাজমুল ইসলাম এবং আসামিপক্ষে ছিলেন রাজশাহী বারের অ্যাডভোকেট মুন্না শাহ।
সেলিম জাহাঙ্গীর বলেন, কোনও অপরাধ ছাড়াই শুধু আক্রোশের কারণে পেশাগত দায়িত্ব পালনের সময় আমার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এতে করে প্রায় ১৪ বছর ধরে আমাকে মামলায় লড়াই করতে হয়েছে। ফলে মানসিক ও আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছি।

আরও পড়তে পারেন:

অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা: সাহসী পদক্ষেপ, চ্যালেঞ্জও বেশি

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম