নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া খ্রিস্টান পল্লীতে দুর্বৃত্তদের হামলায় নিহত খ্রিস্টান মুদি ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যা মামলায় গ্রেফতার মনোয়ারা বেগম মনিকে তিন দিনের রিমান্ড শেষে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামসুল আল আমীনের আদালতে মনিকে হাজির করলে বিচারক তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন।
গত ৫ জুন নিজ বাড়ি সংলগ্ন মুদি দোকানে জবাই করে হত্যা করা হয় সুনীলকে। এ ঘটনায় ১১ জুন রাতে ঢাকার বাড্ডা এলাকা থেকে মনোয়ারা খাতুন মনিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ১২ জুন দুপুরে সুনীল গোমেজ হত্যা মামলায় মনোয়ারা খাতুন মনিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করলে পরের দিন শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
/এসএনএইচ/টিএন/
আপ : এইচকে
আরও পড়ুন: ঘটনা অন্য জায়গায় ঘটলে আসামিদের গ্রেফতার করতে পারতাম








