সিরাজগঞ্জে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ জুন ২০১৬, ২০:১৮আপডেট : ১৬ জুন ২০১৬, ২০:২২

গ্রেফতারের প্রতীকী ছবি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি শার্টার গান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বুধবার গভীর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজের উত্তর পাশে বালুকোল নামক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন- কামারখন্দ উপজেলার মধ্যভদ্রঘাট গ্রামের কারিগরপাড়া গ্রামের সাইদুল ইসলাম (২৮) ও একই এলাকার ইমরান হোসেন (৩৬)।
ডিবি পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক রওশন আলী জানান, বুধবার রাতে মহাসড়কে টহল দিচ্ছিল ডিবি পুলিশ। গভীর রাতে ঝাঐল ওভার ব্রিজের উত্তরপাশে বালুকোল গ্রামের মাঠের মধ্যে ৭-৮ জন সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় ডিবি পুলিশ অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।

এসআই রওশন আরও জানান, আটক ডাকাত সাইদুল ইসলামের বিরুদ্ধে ৩টি ও ইমরান হোসেনের বিরুদ্ধে ৪টি ডাকাতি এবং ছিনতাইয়ের মামলা রয়েছে।

/এআর/

আপ: এইচকে

আরও পড়ুন: জঙ্গি সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন ফায়জুল্লাহ

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের