উদ্বোধনের দেড় বছর পরেও ছাত্রী নেই রাবি’র ফজিলাতুন্নেছা হলে

সিরাজুচ সালেকীন, রাবি
১৮ জুন ২০১৬, ২০:০০আপডেট : ১৮ জুন ২০১৬, ২১:৪০

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি ) আবাসন সমস্যা সমাধানে প্রায় দেড় বছর আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের উদ্বোধন হয়। হলে প্রশাসনিক দফতর স্থাপন করা হয় উদ্বোধনের প্রায় ১ বছর পর। কিন্তু এখনও হলে কোনও ছাত্রী তুলতে পারেনি হল কর্তৃপক্ষ।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ফাহিমা খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হলের কাজ মোটামুটি শেষ। তবে কর্মচারী কম থাকায় ছাত্রীদের সেবার বিষয়টি মাথায় রেখে এখনও ছাত্রী ওঠানো সম্ভব হয়নি।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালে ছাত্রীদের আবাসিক সমস্যা সমাধানের জন্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার বছর পর ২০১৫ সালের ১৮ জানুয়ারি হলের উদ্বোধন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপর চলতি বছরের ২৭ জানুয়ারি হলটির কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসনিক দফতর স্থাপন করা হয়।

প্রাধ্যক্ষ আরও জানান, ‘ইতোমধ্যে হলে আবাসিকতা প্রদানের জন্য ছাত্রীদের আবেদনপত্র জমা ও সাক্ষাৎকার নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি চূড়ান্ত তালিকা প্রকাশ করে ঈদের পরেই ছাত্রী ওঠানো সম্ভব হবে।’

হল সূত্রে জানা গেছে, এ হলে সাধারণ শিক্ষার্থীদের জন্য ৪৫৬ টি, এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য ২৪ এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ২৪টি সিট বরাদ্দ রয়েছে। প্রাথমিকভাবে ২০১১-১২ ও ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হলে আবাসিকতা প্রদান করা হবে।

গ্রীষ্মকালীন ছুটির আগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২৮ মে থেকে ৭ জুন আবেদনের সময় নির্ধারিত ছিল। পরে ৯ ও ১১ জুন আবেদনকারী ছাত্রীদের সাক্ষাৎকার নেওয়া হয়। তবে চূড়ান্ত তালিকা এখনও প্রকাশ করা হয়নি।

/এনএস/এইচকে/

আরও পড়ুন: গুপ্তহত্যা ও গণগ্রেফতারে হেফাজতের উদ্বেগ

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম