আইপিএস বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১৯ জুন ২০১৬, ১৪:২১আপডেট : ১৯ জুন ২০১৬, ১৪:২২

বিদ্যুৎস্পৃষ্ট

বগুড়া শহরের টেম্পল রোডে মেহেরুন্নেছা মার্কেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম খাদেমুল ইসলাম মোয়াজ্জেম (৩০)।

শনিবার গভীর রাতে নিজ দোকানের আইপিএস বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

সদর পুলিশ ফাঁড়ির টিএসআই ফজলে এলাহী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ২টার দিকে ওই মার্কেটের আপেল ইলেকট্রনিক্সে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন। একই মার্কেটে ছিল মোয়াজ্জেমের দোকান। আগুনের খবর পেয়ে তিনি মার্কেটে আসেন। অন্যদের বাধা উপেক্ষা করে তিনি আইপিএস বন্ধ করতে দোকানে ঢোকেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

ফায়ার সার্ভিসের হাবিলদার একেএম রেজাউল করিম জানান, মুমূর্ষ অবস্থায় মোয়াজ্জেমকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়।

/এনএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের