রাজশাহীতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পাট চাষ

রাজশাহী প্রতিনিধি
২৩ জুন ২০১৬, ২০:২৪আপডেট : ২৩ জুন ২০১৬, ২০:২৬

রাজশাহী গত বছর উৎপাদন বেশি হওয়ায় এবং বেশি দামে বিক্রি হওয়ায় রাজশাহীতে লক্ষ্যমাত্রার চেয়ে এবার বেশি পাট চাষ করেছেন কৃষকরা।
কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, রাজশাহীতে এবার ১১ হাজার ৩১৭ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ করা হয়েছে ১৩ হাজার ৬২২ হেক্টর জমিতে। গত বছর ১১ হাজার ২৬০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়। ওই বছর লক্ষমাত্রা ধরা হয়েছিল ১০ হাজার ৫১৭ হেক্টর জমি।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক দেব দুলাল ঢালী বলেন, এবছর লক্ষ্যমাত্রার চেয়ে পাটের চাষ বেশি হয়েছে। আশা করছি উৎপাদনও ভালো হবে। গত বছরের ন্যায় এবছরও পাটের দাম আশানুরূপ পেলে চাষীরা পাট চাষে আরও এগিয়ে আসবে।
তবে এ বছরও পাটের উৎপাদন ভালো হওয়ার আশা করলেও আশানুরূপ দাম পাওয়া নিয়ে বেশ শঙ্কিত কৃষকরা। বর্তমানে তারা ক্ষেতে পাটের যত্ন নিতে ব্যস্ত সময় পার করছেন। তবে অনেক এলাকার চাষী, এখন পর্যন্ত ভালো বর্ষণ না হওয়ায় পাটের জাগ দেওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন।

এবার রাজশাহীতে দেশি পাট ৪৫ হেক্টর ও তোষা পাট ১৩ হাজার ৫৭৭ হেক্টর জমিতে চাষ হয়েছে। তবে তানোর উপজেলায় কোনও পাট চাষ হয়নি। বোয়ালিয়া ও মতিহার থানায় মাত্র ৭ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পাট চাষ হয়েছে পুঠিয়ায় ৩ হাজার ১৪০ হেক্টর জমিতে। এরপর বাঘা উপজেলায় ২ হাজার ৬৬৫ হেক্টর, পবায় ২ হাজা ৪০৫ হেক্টর, বাগমারায় ১ হাজার ৮৪৫ হেক্টর, দুর্গাপুরে ১ হাজার ৪৮০ হেক্টর, চারঘাটে ১ হাজার ৩৫ হেক্টর, গোদাগাড়ীতে এক হাজার হেক্টর ও মোহনপুরে ৩৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে।

চাষীরা জানান, বর্তমানে পাটের বয়স প্রায় দেড় মাস। কিছুদিন পর পাট কাটা শুরু হবে। এ সময় পাটের আগাছা পরিষ্কার করা, সার দেওয়া ও ওষুধ ছিটানো হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় পাটে পোকার আক্রমণও কম হয়েছে।

রাজশাহীর পবা উপজেলার বাকশরা এলাকার চাষী আব্দুর রহিম বলেন, এই বছর পাট চাষ ভালো হয়েছে। উৎপাদনও বাড়বে বলে আশা তার। আবহাওয়া অনুকূলে থাকায় পাটে পোকার আক্রমণও কম ছিল। এছাড়া খাঁড়িতে পানি থাকায় পাট জাগ দেয়াও সহজ হবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, গতবছর শুরুতে পাটের দাম বাজারে এক থেকে দেড় হাজার টাকা মণ হলেও পরে দাম বেড়ে ১ হাজার ৮শ’ থেকে ২ হাজার ২শ’ টাকা পর্যন্ত হয়েছিল। কিন্তু এ বছর পাটের দাম কত হবে তা নিশ্চিত নন তিনি। তবে নায্যমূল্য পেতে সরকারকে কৃষকদের সহায়তা করার আহ্বান জানান তিনি।

এদিকে পাটের ন্যায্যমূল্য নিয়ে দুঃচিন্তায় আছেন রাজশাহীর বিভিন্ন উপজেলার চাষীরা। পবার রহিম, কাদের, সাইফুল ও তবারক আলী বলেন, চাষীরা কষ্ট করে পাট চাষ করে। উৎপাদনও ভালো হয়। কিন্তু দাম না পেলে  চাষী কীভাবে ফসল ফলাবে?

রাজশাহী জেলার দুর্গাপুরের চাষী ইয়াকুব মণ্ডল বলেন, পাটের চাষ ভালো হলেও বৃষ্টি না হওয়ায় পাট জাগ নিয়ে দুঃচিন্তায় আছেন তিনি।

বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের নামোপাড়ার আয়ুব আলী জানান, তিনি এবার চার বিঘা জমিতে পাটচাষ করছেন। পাটগাছের অবস্থা আশানুরূপ ভালো।

একই এলাকার আবদুল গফুর চার বিঘা, আবদুল খালেক তিন বিঘা জমিতে পাট চাষ করেছেন। তারা জানান, বপনের পর থেকেই গাছের চেহারা দিন দিন ভালো অবস্থায় রয়েছে।

একই উপজেরার আলোকনগর গ্রামের কৃষক জাবের আলী জানান, পাট কাটার পর জাগ দেওয়ার জন্য ঠিকমতো পানি পেলে তেমন আর বেগ পেতে হবে না। বিঘা প্রতি আট থেকে বারো মণ পর্যন্ত পাট উৎপাদন হবে বলে কৃষকরা আশা করছেন।

আরও পড়ুন: বরিশাল লঞ্চঘাটে বসছে সিসি ক্যামেরা, উদ্যোগ নেই বাস টার্মিনালে 

/এসএনএইচ/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম