চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে আহত ৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৪ জুন ২০১৬, ১৭:৩৮আপডেট : ২৪ জুন ২০১৬, ১৭:৪০

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী চরনারায়নপুরে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে ৫ জন আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ৫১টি তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জার উদ্ধার করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে।
বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের রুস্তম মণ্ডলের টোলা গ্রামের এক বিএনপি নেতার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, চর নারায়ণপুর ইউনিয়নের রুস্তম মণ্ডলের টোলা গ্রামের সুমন (২২), মো.জসিম (২৩), চরবাগডাঙ্গা ইউনিয়নের গড়াইপাড়া গ্রামের মো.আরিফ (৪০) ও তার সহোদর মো. জাহিদ (৪৫) এবং মো. আনোয়ার হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার সীমান্তবর্তী চর নারায়ণপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ও ইউপি বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবিরের বাড়িতে ৭-৮ জনের একটি দল বোমা তৈরি করছিল। এ সময় রাত ২টার দিকে বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটলে আশেপাশের মানুষদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। 

এদিকে, খবর পেয়ে শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ঘটনাস্থল থেকে ৫১টি ককটেল উদ্ধার করা হয়।  

অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, বিস্ফোরণের পর থেকে এলাকার সবাই গা ঢাকা দিয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। 

সদর থানার উপ-পরিদর্শক মাহবুব হোসেন জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও নাশকতার জন্য এসব হাতবোমা বানানো হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মার ওপারে দুর্গম সীমান্ত এলাকায় গরু ছিনতাই, বিটের অতিরিক্ত টাকা আদায়ের ভাগাভাগি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা হুমায়ুন কবিরের গ্রুপের সঙ্গে প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতা এনামুল গ্রুপের দ্বন্দ্ব রয়েছে। দ্বন্দ্বের কারণে আতঙ্ক সৃষ্টি করতে বোমা তৈরি হতে পারে বলে ধারণা তাদের।

উল্লেখ্য, ভারতীয় গরু ছিনতাই, জহুরপুরটেকের বিটের অতিরিক্ত টাকা আদায়ের ভাগাভাগি ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দুই সপ্তাহ ধরে রাতে নারায়ণপুরের বাগপাড়া, রুস্তম মণ্ডলের টোলা এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে।

আরও পড়ুন: গাছ চোরদের থাবায় বিপন্ন লাউয়াছড়া!

/এআর /এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান