গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, গ্রেফতার ২

রাজশাহী প্রতিনিধি
২৫ জুন ২০১৬, ১৯:৩৯আপডেট : ২৫ জুন ২০১৬, ১৯:৩৯

রাজশাহী রাজশাহীর পবা উপজেলার হরিপুর গ্রামে পপি বেগম (২৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৫ জুন) সকালে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই গৃহবধূর স্বামী মিলন হোসেন (৩০) ও শাশুড়ি মিনারা বেগমকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।

শরিফুল ইসলাম আরও জানান, সকালে পপি বেগম ঘরে মৃত অবস্থায় পড়ে ছিলেন। স্বামীর বাড়ির লোকজন বিষয়টিকে স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু পপির বাবা বিভিন্ন আলামত দেখে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেন। এরপরই গা ঢাকা দেন পপির স্বামী মিলন হোসেন। পরে তাকে আটক করা হয়।

নিহত পপির বাবা বাদী হয়ে পবা থানায় হত্যা মামলা করার পর ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন:
সবার সঙ্গে মধুর সম্পর্ক ছিল মিতু ভাবির

/বিটি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম