রাজশাহীতে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
৩০ জুন ২০১৬, ০২:১৪আপডেট : ৩০ জুন ২০১৬, ০২:১৬

রাজশাহী রাজশাহীর বাঘা পৌর এলাকার বাজুবাঘা গ্রামে সেকেন্দার রহমান (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার রাতে খাবার খেতে বসে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় সেকেন্দারের। এসময় মায়ের পক্ষ নিয়ে ছেলে টুটল বাবাকে মারধর করে খাবার প্লেট কেড়ে নেয়। এরপর বাড়ি থেকে বের হয়ে যায় সে। পরদিন (বুধবার) সকালে একই গ্রামের বাদশা নামের এক ব্যক্তি মাঠে যাওয়ার সময় সেকেন্দারে বাড়ি থেকে ৫০০ গজ পূর্বে একটি আম গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তার পরিবার ও পুলিশকে খবর দেন।
তবে সেকেন্দারের ছেলে টুটুল ও স্ত্রী রৌশনারা বেগম মারধর করে খাবার প্লেট কেড়ে নেওয়ার কথা অস্বীকার করেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ বলেন, এ ব্যাপারে একটি ইউডি মামলা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।  তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আরও পড়ুন: দেশের মাটিতে সন্ত্রাসীদের জায়গা হবে না: খুলনার ডিআইজি 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম