দেশের মাটিতে সন্ত্রাসীদের জায়গা হবে না: খুলনার ডিআইজি

বাগেরহাট প্রতিনিধি
৩০ জুন ২০১৬, ০০:৪৩আপডেট : ৩০ জুন ২০১৬, ০০:৪৭

বক্তব্য রাখছেন খুলনা-রেঞ্জের-ডিআইজি-মনির-উজ-জামান বাংলাদেশের মাটিতে সন্ত্রাসীদের কোনও জায়গা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মনির-উজ-জামান। তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করতে হলে পাকিস্তান গিয়ে করতে হবে। এদেশের মানুষ সন্ত্রাসীদের শেকড় উপড়ে ফেলবে। বুধবার বিকালে বাগেরহাট খানজাহান আলী (র.) মাজার মোড় এলাকায় জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডিআইজি বলেন, দেশের সাধারণ মানুষ সব অন্যায়, জুলুম, অত্যাচার থেকে মুক্তি পেতে চায়। যারা ইসলামের নামে নিরীহ মানুষ খুন করছে, তারা আসলে মানুষ নামের কলঙ্ক। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মনির-উজ-জামান আরও বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালনে বিদেশেও সুনাম অর্জন করেছে। বর্তমানে তাদের ওপর দেশবিরোধী চক্র হামলা করছে। তাই জনগণকে সঙ্গে নিয়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বাগেরহাট পুলিশ সুপার নিজামুল হক মোল্যার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট পারভীন আহম্মেদ, বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র আলহাজ তালুকদার আব্দুল বাকি, ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেন, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।

 /এআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ