বগুড়ার ধুনট থানা পুলিশ শুক্রবার রাতে উত্তর অফিসার পাড়ার বাসা থেকে বিস্ফোরক মামলার আসামি রুবেল হোসেন (২৫) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, রুবেল হোসেন ধুনট পৌর এলাকার উত্তর অফিসার পাড়ার মন্তেজার রহমানের ছেলে ও সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। গত ২০১৩ সালের ২৯ অক্টোবর জামায়াত-বিএনপির হরতাল কর্মসূচিকালে তিনি ধুনট বাজারে নাশকতা সৃষ্টি করেন। এ ঘটনায় এসআই এনায়েত হোসেন থানায় বিস্ফোরক আইনে মামলা করেন। শুক্রবার রাতে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
/এমএনএইচ/








