দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে ত্রাণমন্ত্রীর অসন্তোষ, কর্মকর্তাদের তিরস্কার

সিরাজগঞ্জ প্রতিনিধি
১২ জুলাই ২০১৬, ১৮:২৫আপডেট : ১২ জুলাই ২০১৬, ১৮:২৮

বন্যার আগাম তথ্য উপস্থাপন ও প্রস্তুতি সর্ম্পকে সঠিক তথ্য দিতে না পারায় সিরাজগঞ্জ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় অসন্তোষ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। পাশাপাশি জেলার পদস্থ কর্মকর্তারা সভায় উপস্থিত না থাকায় তাদেরও তিরস্কার করেন তিনি। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের শহীদ শামসুদ্দিন হল রুমে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় ত্রাণমন্ত্রী সভার শুরুতে পানি উন্নয়ন বোর্ডের কাছে বন্যার সর্তকতা হিসাবে বাঁধ ও নদীর বর্তমান অবস্থা এবং জেলা ত্রাণ কর্মকর্তার কাছে ত্রাণ বন্টন, বন্যার্ত মানুষ, আশ্রয় কেন্দ্র এবং প্রস্তুতি সর্ম্পকে জানতে চেয়ে সঠিক তথ্য না পেয়ে এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বন্যাক্রান্ত স্কুলের সংখ্যা সঠিকভাবে জানাতে না পারায় মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি সমাজ সেবা কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার, শিক্ষা প্রকৌশল কর্মকর্তা, এলজিইডি, পরিসংখ্যান কর্মকর্তাসহ বেশ কয়েকটি বিভাগের পদস্থ কর্মকর্তারা সভায় উপস্থিত না হয়ে প্রতিনিধি পাঠানোর কারণেও মন্ত্রী তাদের তিরস্কার করেন।

সভায় মন্ত্রী বলেন, প্রতিষ্ঠান প্রধানেরা সঠিকভাবে দায়িত্ব পালন না করায় এমন পরিস্থিতির তৈরি হয়েছে। এই সভায় আমি সন্তুষ্ট হতে পারিনি, এটা অত্যন্ত দুঃখজনক। কোনও এলাকা বন্যাক্রান্ত হলে বা জরুরি প্রয়োজনে ত্রাণের প্রয়োজনীয়তা দেখা দিলে, ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহন করতে হবে। এসময় বন্যা ও দুর্যোগকালীন সময়ে কোনও দফতর বা কর্মকর্তা দায়িত্বে অবহেলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও সতর্ক করেন মন্ত্রী।

এসময় তাড়াশ উপজেলার বারুহাস, তালম ও মাধাইনগর ইউনিয়নে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণ না করে বিক্রি করার অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম সঠিক উত্তর দিতে না পারায় বিষয়টির তদন্তে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটির গঠনের নির্দেশ দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রিয়াজ আহমেদ, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন মিলন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী জামানুর রহমান, জেলা ত্রাণ কর্মকর্তা অলি উদ্দিন, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম এবং বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫, আহত ১৪ 

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম