বাগমারায় জেএমবি সদস্য ও দুই শিবির কর্মী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
১৪ জুলাই ২০১৬, ১৯:০২আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৯:০২

গ্রেফতার জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের অভিযানে এক জেএমবি সদস্য ও দুই শিবির কর্মীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল কালাম আজাদ।

তিনি বলেন, গ্রেফতার জেএমবি সদস্য মামুন মহুরীর (৪৮) বাড়ি বাগমারা উপজেলার পলাশী গ্রামে। এছাড়া বাগমারা উপজেলা শিবিরের সাবেক সভাপতি পুঠিয়া উপজেলার হাড়োগাতি গ্রামের কোরবান আলী (২৬) ও শিবির কর্মী দুর্গাপুর উপজেলার ইসবপুর গ্রামের শফিকুল ইসলামকে (২৭) গ্রেফতার করা হয়েছে। তাদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাতে বাগমারা থানা পুলিশ অভিযান চালিয়ে ভবানীগঞ্জ চাঁনপাড়া এলাকার এক ভাড়াবাড়ি থেকে উপজেলা শিবিরের সাবেক সভাপতি কোরবান আলী ও শিবির কর্মী শফিকুল ইসলামকে গ্রেফতার করে। অন্যদিকে, বেলা দেড়টার দিকে ভবানীগঞ্জ বাজার থেকে জেএমবি সদস্য মামুন মহুরীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এরপর বিকালে তিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আরও পড়ুন:
চট্টগ্রামে নিখোঁজ ৫ কিশোর-তরুণ

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম