নওগাঁয় বয়লার বিস্ফোরণে ২ শ্রমিকের মৃত্যু, আহত পাঁচ

নওগাঁ প্রতিনিধি
১৬ জুলাই ২০১৬, ১৯:৫২আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১৯:৫৯

নওগাঁয় বয়লার বিস্ফোরণে ২ শ্রমিকের মৃত্যু, আহত পাঁচ

নওগাঁয় একটি অটোমেটিক বয়লার বিস্ফোরণের ঘটনায় আনোয়ার হোসেন (৩৫) ও সাদেক আলী (৩০) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও পাচঁ শ্রমিক আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টায় নওগাঁর শহরের লস্করপুর এলাকার কানাইলালের ‘রাম অটোমেটিক রাইসমিলে’ ঘটনাটি ঘটে। নিহত আনোয়ার হোসেন নওগাঁ সদর উপজেলার লক্ষণপুর গ্রামের হানিফের ছেলে এবং সাদেক আলীর বাড়ি কুড়িগ্রাম জেলায়। আহতরা হলো- আব্দুল গফুর (৩২), বাবু (৩৫),ইমরান (২১), দুলাল (২৮), হামিদুল (২৮)।

নওগাঁ সদর মডেল থানার ওসি (তদন্ত) শামসুল আলম জানান, প্রতিদিনের মতো ওই দিনও সাত শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ করে সকাল সাড়ে ৭টার দিকে  বয়লার বিস্ফোরণ হলে সেখানে কর্মরত ৭ শ্রমিক আহত হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নওগাঁ সদর হাসপাতালের নেওয়ার পথে আনোয়ার হোসেন মারা যান। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাজশাহী নিয়ে যাওয়ার পথে সাদেক আলী (৩০) নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়। বাকি পাঁচজন বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/জেবি/

আরও পড়তে পারেন : সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে পুলিশ সদস্য আহত, অস্ত্রসহ গ্রেফতার এক

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম