বগুড়ায় তিন বছরের মেয়েকে শ্বাসরোধে হত্যা , সৎ মা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২১ জুলাই ২০১৬, ১৩:০০আপডেট : ২১ জুলাই ২০১৬, ১৩:০৪

বগুড়া ঢাকার আশুলিয়ার জামপাড়ার বাসা থেকে আবিদা খাতুন নামে সাড়ে তিন বছরের এক শিশুকন্যাকে অপহরণ করে বগুড়ার গাবতলীর সর্দনকুটির গ্রামের বাড়িতে আনার পথে চলন্ত বাসের মধ্যে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরের ওই ঘটনায় জনগণ রাতে ওই বাড়ি থেকে সৎ মা রেহেনা বেগমকে (২৮) আটক করে পুলিশে দেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বুধবার সকালে শিশুর মা মাহফুজা বেগম গাবতলী থানায় সতিন রেহেনার বিরুদ্ধে অপহরণের পর হত্যা মামলা করেছেন। রেহেনা পুলিশের কাছে পারিবারিক কলহে সৎ কন্যাকে হত্যার কথা স্বীকার করেন। বিকালে তাকে ১৬৪ ধারায় স্বীকারোক্তি রেকর্ড করতে বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে।
অভিযোগে জানা গেছে, জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার কুড়ালিয়া পটল গ্রামের গার্মেন্টস কর্মী আবদুল আউয়াল বেশ কয়েক বছর আগে সহকর্মী মাহফুজা বেগমকে বিয়ে করেন। মাহফুজার সন্তান না হওয়ায় তিনি প্রায় সাত বছর আগে বগুড়ার গাবতলীর সোনারায় ইউনিয়নের সর্ধনকুটি গ্রামের রজিত উদ্দিনের মেয়ে রেহেনা বেগমকে বিয়ে করেন। তাদের সংসারে পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে। এদিকে মাহফুজা বেগমও প্রায় সাড়ে ৩ বছর আগে নিহত আবিদা খাতুনের মা হন। আউয়াল মা, দুই স্ত্রী ও সন্তানদের নিয়ে আশুলিয়া জামপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। আউয়ালের দুই স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া হতো বলে স্থানীয়রা জানান।

১৮ জুলাই সকাল ৭টার দিকে আউয়াল ও মাহফুজা তাদের মেয়ে আবিদাকে দাদির কাছে রেখে গার্মেন্টে কাজে যান। রাত পৌনে ৮টার দিকে ফোনে জানতে পারেন, মেয়ে আবিদাকে পাওয়া যাচ্ছেনা। পরে জানতে পারেন, সতিন রেহেনা কৌশলে আবিদাকে ‘অপহরণ’ করেছে। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মাহফুজা গত ১৯ জুলাই স্বামীকে নিয়ে সতিন রেহেনার বাপের বাড়ি বগুড়ার গাবতলীর সর্ধনকুটি গ্রামের বাড়িতে আসেন। তাদের জানানো হয় রেহেনা বাড়িতে আসেনি। তারা রেহেনার বাবাকে সঙ্গে নিয়ে ঢাকার দিকে রওনা হন। সিরাজগঞ্জে পৌঁছার পর ফোন দিলে রেহেনা জানান, তিনি বাপের বাড়ি যাচ্ছেন, সঙ্গে মেয়ে আবিদা আছে। এরপর তারা আবার রেহেনার বাপের বাড়ি গাবতলীর সর্ধনকুটি গ্রামে আসেন।

ওইদিন সন্ধ্যা ৭টার দিকে রজিত উদ্দিন (রেহেনার বাবা) জামাই আউয়াল ও মাহফুজাকে বাড়িতে রেখে পালিয়ে যান। রাত ১০টার দিকে রেহেনা বাপের বাড়িতে ফিরে শিশু আবিদাকে খাটে শুইয়ে রাখেন। শিশুটি মৃত তা টের পেয়ে স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় সতিন রেহেনাকে আটক করে পুলিশে দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেহেনা জানায়, সে নিজে ১৯ জুলাই বিকাল ৩টার দিকে তিনি চলন্ত বাসে শিশু আবিদাকে গ্যাস ট্যাবলেট খাওয়ায়। এতে মৃত্যু না হলে তাকে নাক, মুখ চেপে ধরে ও গলা টিপে হত্যা করে। গাবতলী থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

বুধবার সকালে মাহফুজা বেগম তার শিশুকন্যা আবিদাকে অপহরণের পর খুন করার অভিযোগ সতিনের বিরুদ্ধে গাবতলী থানায় মামলা করেন। গাবতলী থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, আসামি সৎ মা রেহেনা বেগম শিশু আবিদকে হত্যার কথা স্বীকার করেছেন। তাকে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিতে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে। বিকালে এ খবর পাঠানো পর্যন্ত তার জবানবন্দি রেকর্ড শুরু হয়নি। শিশুটি খুনের ঘটনায় পরিবার ও গ্রামবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

/এইচকে/

আরও পড়ুন:

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম