বগুড়ায় বিএনপির হরতালে কোনও সাড়া মেলেনি, সবকিছু স্বাভাবিক

বগুড়া প্রতিনিধি
২৫ জুলাই ২০১৬, ১৫:৩২আপডেট : ২৫ জুলাই ২০১৬, ১৫:৩৪

বগুড়া অর্থপাচার মামলায় তারেক রহমানকে জেল-জরিমানার প্রতিবাদে বগুড়ায় ডাকা অর্ধদিবস হরতালে কোনও সাড়া মেলেনি। সবকিছুই অন্যদিনের মত স্বাভাবিক ছিল। মাঠে দেখা যায়নি  কোনও পিকেটারকে।
সোমবার সকালে বিএনপি শহরে নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা চলে যান। স্বেচ্ছাসেবক লীগ শহরে হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ করেছে।
এর আগে গত রবিবার বিকালে দলীয় কার্যালয়ে এক জরুরি সভায় জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোমবার বগুড়ায় অর্ধদিবস হরতালের ডাক দেন। সকাল ৬টায় আধাবেলা হরতাল শুরু হলেও শুরু থেকেই শহর ও আশপাশে যানবাহন চলাচল স্বাভাবিক। অন্য দিনের মত অফিস-আদালত, ব্যাংক-বীমাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল করেছে।  ট্রেন চলাচলও ছিল স্বাভবিক।
এদিকে বেলা ১০টার দিকে নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ থামিয়ে দেয়। সেখানে পুলিশি বেষ্টনির মধ্যে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ্ মেহেদী হাসান হিমু প্রমুখ।

অন্যদিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সকাল ৯টায় টেম্পল রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে হরতাল বিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি শহরেরর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সংগঠনের সভাপতি আসাদুর রহমান দুলুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব,যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, সাংগঠনিক সম্পাদক লুৎফুল বারী বাবু প্রমুখ।

আরও পড়ুন: এর আগেও একবার মাথা ফাটানো হয়েছিল সাগরের

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী